
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ দীর্ঘ পাঁচ বছর পর হাজারো মানুষের প্রাণের দাবী পুরন হতে চলেছে। সোমবার সকাল ৯ টায় বগুড়া পৌরসভার ১৭ নং ওয়াডের ধরমপুর টু মাটিডালী রাস্তার মধ্যবর্তী সুবিল খালের উপর বহুল আলোচিত, প্রত্যাশিত ও কাঙ্খিত ব্রীজটির আনুষ্ঠানিক ভাবে নির্মান কাজের উদ্বোধন করা হয়। দুই কোটি বিশ লক্ষ টাকা ব্যায়ে ব্রীজটি নতুন করে নির্মান কাজের উদ্বোধন করেন বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন রাজু ও সাবেক কাউন্সিলর সৈয়দ সার্জিল আহমেদ টিপু। এলজিইডি এর অর্থায়নে ব্রীজ নির্মানের কাজ করবেন মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্স (প্রাঃ) লিঃ, বগুড়া। ধরমপুর টু মাটিডালী রাস্তার মধ্যবর্তী সুবিল খালের উপর এ ব্রিজ দিয়েই পৌরসভার মাটিডালী, ধরমপুর, নিশিন্দারা, উপশহরসহ আশপাশের কয়েক হাজার লোকজন ও শিক্ষার্থীরা প্রতিদিন চলাচল করে। গুরুত্বপূর্ণ এই সড়কে সুবিল খালের উপর নির্মিত ব্রিজটি দীর্ঘদিন ধরে ভেঙে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে ছিল। গত ৫বছর হলে সম্পর্ন যাতায়াত বন্ধের ফলে দূর্ভোগ পোহাতে হচ্ছে ওই সড়কে চলাচলকারী লাখো মানুষকে। ব্রীজটির নির্মান কাজ উদ্বোধন উপলক্ষে দোয়ার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবক মতিয়ার রহমান স্বাধীন, আব্দুল বাছেদ, মাহফুজার রহমান, আহসান আহম্মেদ রতন, নাফিজ, ফরিদ জামান, রন্জু, ছামছু, মাহফুজ, জাহিদ কামাল, সাজেদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২