হোম » সারাদেশ » জামালপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন 

জামালপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন 

রবিউল হাসান লায়ন: জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন করা হয়েছে। রবিবার সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটোরিয়ামে ম্যুরাল উন্মোচন পূর্ব আলোচনা সভায় অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহমেদ চৌধুরী, পৌর মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, আশরাফ হোসেন তরফদার, জিএসএম মিজানুর, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ শফি গেন্দাসহ সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষকবৃন্দ ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উম্মোচন করেন প্রধান অতিথি মির্জা আজম এমপিসহ অন্যান্য অতিথিবৃন্দ। একই সাথে অতিথিবৃন্দ কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার, জামালপুর কর্ণার, ছাত্রী মিলনায়তন ভবন এবং জামালপুরে প্রথম শহীদ মিনারের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নেয় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!