
সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি: বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কর্তৃক আয়োজিত ‘বিটিভি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২২’ এ প্রথম রাউন্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিম শহীদ আসাদকে হারিয়ে জয়ী হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় টিম দ্বীপশিখা। আজ ৩রা ফেব্রুয়ারি বিকাল ৫ টায় বিটিভি’র কেন্দ্র ঢাকার রামপুরায় বিতর্কটি অনুষ্ঠিত হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় টিম দ্বীপশিখা দলের সদস্যরা হলেন যথাক্রমে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাদিয়া আফরিন দীপা, আল নাইম, কাউসার আহাম্মেদ বাঁধন, মো. তরিকুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, আতিকুজ্জামান মোল্লা এবং মো. রাসেল মিঞা। বিতর্কে যৌথভাবে সেরা বিতার্কিক হয়েছেন সাদিয়া আফরিন দীপা এবং কাউসার আহাম্মেদ বাঁধন।
এ বিষয়ে অনুভূতি ব্যক্ত করে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন বলেন, “কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি জাতীয় পর্যায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কে প্রতিনিধিত্ব করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করতে সর্বদা বদ্ধপরিকর। সাম্প্রতিক সময়ে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি বেশ কয়েকটি টেলিভিশন বিতর্কে সাফল্য অর্জন করে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বিতর্ক প্রতিযোগিতার মত একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ঢাকা বিশ্ববিদ্যালয় কে পরাজিত করে জয়ী হয়েছে, নিঃসন্দেহে এটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির জন্য একটি অভাবনীয় মাইলফলক।
উল্লেখ্য, এর আগে ২০২১ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় টেলিভিশন জাতীয় বিতর্কে পরপর দুইবার চ্যাম্পিয়ন হয়

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক