হোম » সারাদেশ » না’গঞ্জে তিতাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নে অভিযান মামলা ও জরিমানা

না’গঞ্জে তিতাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নে অভিযান মামলা ও জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নে অভিযান পরিচালনা করে তিতাসের ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৩ ফেব্রæয়ারি) দুপুরে বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরার নেতৃত্বে উপজেলার গোকুল দাশেরবাগ এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় বন্দরে তিনটি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ একটি কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা ও আরেকটি কারখানার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
অভিযান চলাকালে নুরুজ্জামান চৌধুরির মালিকানাধীন আবিদ এন্ড ব্রাদার্স নামের একটি মুড়ি উৎপাদনকারী কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানার সবগুলো চুলা ভেঙ্গে দেওয়া হয়। অনাদায়ে আটককৃত দুই কর্মচারীকে এক মাসের জেল প্রদান করা হয়। অভিযানে শাহনাজ বেগমের মালিকানাধীন সাব্বির কেমিক্যাল ওয়ার্কস এর গুড ফাইট সুপার জাম্বো নামের একটি মশার কয়েল কারখানায় গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে তিতাস কর্তৃপক্ষ। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নির্দেশে পুলিশ কারখানার মালিকের ছেলেকে আটক করে। এ সময় পার্শ্ববর্তী আরো একটি কয়েল কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ বিষয়ে সোনারগাঁও আঞ্চলিক বিপনন বিভাগের উপমহাব্যবস্থাপক মো. সুরুজ আলম জানান, এই প্রতিষ্ঠানগুলো গত কয়েক বছর যাবত অবৈধভাবে ঝুঁকিপূর্ণ পাইপ ও রাইজাররের মাধ্যমে উচ্চ চাপের গ্যাস সংযোগ নিয়ে উৎপাদন অব্যাহত চালিয়ে যাচ্ছিল। এভাবে তারা প্রতি মাসে কমপক্ষে তিন থেকে চার লাখ টাকার গ্যাস চুরি করে আসছে। তাই তাদের এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্নসহ পাইপ, রাইজার এবং সংযোগের যাবতীয় সরঞ্জাম জব্দ করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!