
তিনি আরও বলেন, গত ৩০ ডিসেম্বর বেগম খালেজা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তির দাবীতে জেলা বিএনপি’র সম্মেলনকে কেন্দ্র করে আ’লীগ-বিএনপি’র নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের সময় যারা অস্ত্র নিয়ে মহড়া দিয়েছিলো তাদের ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তাই আমরা মনে করি পুলিশ ইচ্ছে করলে যুবদল নেতা হত্যাকান্ডের ঘটানাটি সুষ্ঠ তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের অতিদ্রুত গ্রেফতার করতে পুলিশ সক্ষম হবে।
এসময়, জেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক হারুন-অর-রশিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আলগীর আলম, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, দপ্তর সম্পাদক পলাশসহ জেলা বিএনপি’র নেতৃবৃৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গ, গত বুধবার (২ জানুয়ারী) রাত ৮টার দিকে বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়ী বাজারে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের আহবায়ক আকবর হোসেনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত আকবর হোসেন বড় সারুটি
গ্রামের মৃত মজিবরের ছেলে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ