হোম » সারাদেশ » সান্তাহারে আওয়ামীলীগ নেতা চম্পার কম্বল বিতরণ

সান্তাহারে আওয়ামীলীগ নেতা চম্পার কম্বল বিতরণ

গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধিঃ বগুড়ার সান্তাহারে আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক, ১ম শ্রেণীর ঠিকাদার ও বিশিষ্ট সমাজসেবক সাজেদুল ইসলাম চম্পার ব্যক্তিগত উদ্যোগে দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদেও চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুর সার্বিক সহযোগীতায় বুধবার বেলা ১১ টায় সান্তাহার পৌর শহরের বিপি স্কুল মার্কেটে চম্পার ব্যক্তিগত কার্যালয় আঁচল এন্টারপ্রাইজের অফিস থেকে শতাধিক দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা।

এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গুলজার মৃধা, সান্তাহার ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জুয়েল রানা, সাবেক ছাত্রলীগ নেতা তম্ময় হোসেন প্রমুখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!