
মোঃতারিকুর রহমান জীবন নগর প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম (বিপিএম সেবা) এর দিক নির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে জীবননগর থানার চৌকস অফিসার এসআই মোঃ আমির হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে ৩১-০১-২২ তারিখ রাত্র ৯.৪৫ ঘটিকা ও ০১-০২-২২ তারিখ রাত্র ০০.৪৫ ঘটিকার সময় জীবননগর থানাধীন মারুফদাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় মেঝের উপর ফাঁকা জায়গায় এবং জীবননগর থানাধীন গোপালনগর গ্রামস্থ খায়রুলের মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার হইতে মারুফদাহ মাঠ পাড়া থেকে পিন্টু মিয়ার ছেলে মোঃ রিপন মিয়া (২০), মারুফদা গ্রামের মাঝপাড়া থেকে তাইজেল হোসেনের ছেলে মোঃ শান্তি মিয়া (২২), এবং গোপালনগর গ্রামের তাহাজ্জেল হোসেনের ছেলে মোঃ ফিরোজ (২২), -জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাদের ৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান