হোম » সারাদেশ » গাজীপুরে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

গাজীপুরে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

গাজীপুর মহানগর প্রতিনিধি: গাজীপুরে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে আলহাজ সামসুদ্দিন সরকার মেমোরিয়াল ফাউন্ডেশন।মহানগরের ভোগড়ায় বাসন ঈদগাহ মাঠে রোববার সন্ধ্যায় দেড় শতাধিক শীতার্ত গরিব মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহানগর যুবলীগের আহহব্বায়ক কামরুল আহসান সরকার রাসেল।

এ সময় উপস্থিত ছিলেন- যুবলীগ নেতা মো. আতিকুর রহমান খান রাহাত, ১৫নং ওয়ার্ড যুবলীগের আহব্বায়ক মনিরুজ্জামান মনির, ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহব্বায়ক সোহরাব হোসেন, শ্রমিক নেতা আব্দুস সোবহান, যুবলীগ নেতা আব্দুস সামাদ আজাদ, পাভেল সরকার, রাহাত খান, মো. সুলতান আহমেদ মন্ডল প্রমুখ। কম্বল বিতরণ অনুষ্ঠানে কামরুল আহসান সরকার রাসেল বলেন, আমার বাবা আলহাজ সামসুদ্দিন সরকার দীর্ঘদিন অসহায়, গরিব, দুস্থ ও খেটেখাওয়া মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করেছেন।

এছাড়া তিনি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, স্কুল, কলেজ ও রাস্তাঘাট নির্মাণসহ বিভিন্ন সামাজিক কর্ম্কান্ডে সম্পৃক্ত ছিলেন। মৃত্যুর পরও তার এসব কর্মকান্ড যাতে সদকায়ে জারিয়া হিসেবে আল্লাহর দরবারে কবুল হয়, সেজন্য তার উত্তরসূরি হিসেবে নিজেকে এসব সামাজিক ও ধর্মীয় কর্মকান্ডে সম্পৃক্ত রেখেছি। বাবার নামে দাতব্য প্রতিষ্ঠান করে সমাজের অসহায়-অবহেলিত মানুষের সেবা করে যাচ্ছি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!