
জসিম উদ্দিন ইতি হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে এক অস্ত্র মামলায় আবু সাইদ (২৮) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ। মঙ্গলবার দুপুরে আবু সাইদ এর বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ও (এফ) ধারায় বর্ণিত অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় ১৯(এ) ধারায় যাবজ্জীবন কারাদন্ডে এবং ১৯(এফ) ধারায় বর্ণিত অপরাধে ৫ বৎসরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঠাকুরগাঁও স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এবং জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ। মামলায় অপর আসামি আসাদুজ্জামান লিটন ও সোলেমান আলীকে খালাস দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্ত আসামী আবু সাইদ হরিপুর উপজেলার লহুচাদ গ্রামের বদরুল ইসলামের ছেলে। খালাসপ্রাপ্ত আসাদুজ্জামান লিটন ও সোলেমান আলী হরিপুর উপজেলার লহুচাদ গ্রামের বাসিন্দা । রাষ্ট্রপক্ষের সরকারী কৌঁসুলি অ্যাডভোকেট শেখর কুমার রায় জানান, ২০১৮ সালের ২ জুলাই গ্রামীণ ব্যাংকের রাণীংশকৈল উপজেলার কাশিপুর শাখার ডেপুটি প্রিন্সিপাল অফিসার হারুন অর রশিদ ও তার পিয়ন মুকুল হোসেন সোনালী ব্যাংকের নেকমরদ শাখা থেকে ৬ লাখ টাকা উত্তোলন করে নেকমরদ থেকে মহারাজা হাটের উদ্দেশ্যে রওনা দেন।
এর পর তারা দূর্লভপুর নামক স্থানে পৌঁছালে আসামি আবু সাইদ দ্রুত গামী মোটর সাইকেল নিয়ে তাদের গতিরোধ করে আগ্নেয়াস্ত্র দিয়ে একরাউন্ড ফাকা গুলি করে তাদের ভয় দেখিয়ে ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে হারুন অর রশিদ ও তার পিয়ন মুকুল হোসেন চিৎকার দিতে দিতে তাদের ধাওয়া করতে থাকে। এর পর আরাজি চন্দন হট গ্রামে পৌছালে পুলিশের চেক পোষ্ট দেখে মটর সাইকেল ফেলে পালানোর চেষ্টা করে আসামীরা। পরে এলাকা বাসীর সহযোগীতায় পুলিশ আবু সাইদ ও আসাদুজ্জামান লিটন কে আটক করে।
এর পর আবু সাইদ এর কাছ থেকে একটি ম্যাগজিন যুক্ত বিদেশী পিস্তল ও গুলি এবং আসাদুজ্জামান লিটন এর কাছ থেকে টাকার ব্যাগ উদ্ধার করা হয়। পরে রাণীশংকৈল থানায় এসআই আসগর আলী বাদি হয়ে একটি অস্ত্র মামলা দায়ের করেন।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি