
টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীবাজারের চেয়ারম্যান বাড়ী রোডস্থ আমির চৌধুরী প্রেস মার্কেটের দ্বিতীয় তলায় অত্যাধুনিক স্বয়ংক্রিয় ডিজিটাল “প্রিন্ট মিডিয়া” হাউজ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় প্রিন্ট মিডিয়ার হাউজে স্বত্বাধিকারি মো: জিল্লুর রহমানের সার্বিক তত্ত্বাবধায়নে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো: আজমত উল্লা খান।
এসময় মহানগর আওয়ামী লীগের সহ—সভাপতি মো: ওসমান আলী, টঙ্গী মুদ্রণ শিল্প ব্যবসায়ী সমিতির সভাপতি আতিকুর রহমান (আবুল), স্থানীয় ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক বাসেদ খান, যুগ্ম আহবায়ক মুকুল সরকার, আফিল উদ্দিনসহ প্রমূখ উপস্থিত ছিলেন। এ সময় নতুন প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করে আজমত উল্লা খান বলেন, দেশের বিভিন্ন খাতে প্রণোদনা দিয়েছে আওয়ামীলীগ সরকার। আমরা নেতৃবৃন্দদের সাথে আলোচনার মাধ্যমে ডিজিটাল এ খাতেও সরকার যাবতীয় সুযোগ সুবিধা দিবেন।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান