
মোঃ মাসুদ রানা রাশেদ: সোমবার (৩১ জানুয়ারি) দুপুর ২টা ৩০মিনিটে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের সালেহা খাতুন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে শীতবস্ত্র ও শিক্ষা বৃত্তি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান। বক্তব্য রাখেন খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লিয়াকত আলী ভূঞাঁ, সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি, লালমনিরহাট সদর উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম প্রমুখ। এ সময় লালমনিরহাট সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবেদা ইসলাম, কুলাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী সরকার, রোটারিয়ান অ্যাড. ময়জুল ইসলাম ময়েজ, সালেহা খাতুন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু