
মোঃ মাসুদ রানা রাশেদ: সোমবার (৩১ জানুয়ারি) লালমনিরহাট জেলা শহরের কালীবাড়ী পুরান বাজারস্থ হক প্লাজায় আইএফআইজি লালমনিরহাট উপশাখা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। ফিতাকেটে শুভ উদ্বোধন করেন লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন। এ সময় লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু, সিনিয়র সহ-সভাপতি মোড়ল হুমায়ুন কবীর, সহ-সভাপতি আলহাজ্ব শাহ আলম শেখ, পরিচালক আলহাজ্ব খোরশেদ আহমেদ দুলাল, আলহাজ্ব সেকেন্দার আলী, সাইফুল ইসলাম, সাবেক পরিচালক মোর্শেদুর রহমান রাংগুসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু