
মোস্তাফিজুর,নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের নারায়ণ কান্দি এলাকায় মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্স এর মধ্যে সংঘর্ষে শাফায়াত হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় পীযূষ, শৈবাল ও শহিদুল নামে ৩ জন আহত হয়েছে। আজ রবিবার বিকেলে নাটোর – রাজশাহী মহাসড়ক এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজশাহী থেকে নাটোর মুখী একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স ও নাটোর বাইপাস এলাকা থেকে স্টেশন মুখী একটি মোটরসাইকেল এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৪ জন গুরুতর আহত হয়। তাদেরকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হলে শাফায়াত হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়। নিহত শাফায়াত হোসেন নাটোর উত্তর বড়গাছা এলাকার আল মামুনের ছেলে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২