প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩০, ২০২২, ৭:১২ অপরাহ্ণ
নাটোরের মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্স মুখমুখি সংঘর্ষে নিহত এক আহত তিন

মোস্তাফিজুর,নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের নারায়ণ কান্দি এলাকায় মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্স এর মধ্যে সংঘর্ষে শাফায়াত হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় পীযূষ, শৈবাল ও শহিদুল নামে ৩ জন আহত হয়েছে। আজ রবিবার বিকেলে নাটোর – রাজশাহী মহাসড়ক এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজশাহী থেকে নাটোর মুখী একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স ও নাটোর বাইপাস এলাকা থেকে স্টেশন মুখী একটি মোটরসাইকেল এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৪ জন গুরুতর আহত হয়। তাদেরকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হলে শাফায়াত হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়। নিহত শাফায়াত হোসেন নাটোর উত্তর বড়গাছা এলাকার আল মামুনের ছেলে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.