
রবিউল হাসান লায়ন: জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বিনন্দেরপাড়া বাজার এলাকায় অজ্ঞাত এক ব্যক্তি (৬০) লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার ভোরে জামালপুর সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। স্থানীয়রা জানান, রবিবার ভোরে বিনন্দেরপাড়া বাজার এলাকায় রক্তাক্ত অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। তবে ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
জামালপুর সদর থানার ওসি রেজাউল ইসলাম খান জানান, কেন্দুয়া ইউনিয়নের বিনন্দেরপাড়া গ্রামে ভোরে অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে। দুর্ঘটনা সংক্রান্ত সে মারা যেতে পারে বলেও ওসি জানান। এখন পর্যন্ত তার কোন নাম ঠিকানা পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমুত্যু মামলা দায়ের হবে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী