
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে আয়া পদে নিয়োগ দেওয়ার কথা বলে মাদ্রাসার সুপার কর্তৃক এক কৃষকের নিকট থেকে ৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ায় থানায় জিডি। থানার জিডি সূত্রে জানা যায়, উপজেলার বিহার ইউনিয়নের ভাসুবিহার গ্রামের মৃত: মেহের আলীর ছেলে কৃষক ইব্রাহীম হোসেনের মেয়ে হেলেনা খাতুন কে আয়া পদে চাকুরি প্রলোভন দিয়ে বিহারহাট দাখিল মাদ্রাসার সুপার আফজাল হোসেন ৪ লক্ষ টাকা নেয়। সুপার টাকা নিয়ে ওই কৃষকের মেয়েকে চাকুরি দিতে ব্যর্থ হয়। পরবর্তীতে ওই কৃষক সুপার এর নিকট টাকা চাইলে দেয় দিচ্ছি বলে কাল ক্ষেপন করতে থাকে।
এক পর্যায়ে সুপার ওই কৃষককে টাকা দিবে না মর্মে ভয়-ভীতি প্রদান করে আসছে। ওই কৃষক কোন দিশকুল না পেয়ে উপজেলা নির্বাহী অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করে এবং হুমকি ধামকি বিষয়ে থানায় জিডি করেন। এব্যাপারে ইব্রাহীম হোসেন বলেন, আমার মেয়ের চাকুরীর জন্য সুপারকে অনেক কষ্ট করে ৪ লক্ষ টাকা দিয়েছি। কিন্তু সুপার আমার সাথে প্রতারণা করছে। সে আমার মেয়েকে চাকুরি দেয় নাই।
আমি টাকা ফেরৎ চাইলে সুপার আমাকে বিভিন্ন ভাবে ভয়-ভীতি প্রদান করছে। এব্যাপারে অভিযুক্ত সুপার আফজাল হোসেন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন টাকা নেওয়ার বিষয় তিনি স্বীকার করেন। অচিরেই টাকা পরিশোধ করা হবে বলে তিনি জানান। এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, এব্যাপারে থানায় অভিযোগ জিডি নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছে, অচিরেই নোটিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার