
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় র্যাবের অভিযানে ওয়ারেন্টভূক্ত আসামি মোঃ সোহেল( ৩৫) নামের এক যুবককে আটক করেছে র্যাব -১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা। সে গাবতলী উপজেলার বাইগনি গ্রামের মোঃ আব্দুল কূদ্দুস এর ছেলে। বগুড়া র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, ২৯ জানুয়ারি দুপুরে বগুড়া সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করে। র্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ সোহরাব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামী বগুড়ার বিভিন্ন স্থানে আত্মগোপন করে অপরাধমূলক কার্যক্রম পরিচলনা করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়ার গাবতলী থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান