
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধায়নে ও বগুড়া ডিবি অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে বগুড়া ডিবি পুলিশের টিম মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন।
২৬ ই জানুয়ারি রাত ২১.৪০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানার বারোপুর মোড়ে (ধরমপুর) ইতি ষ্টুডিও এর সামানে বারোপুর টু উপশহরগামী পাকা রাস্তার উপর হইতে ২ কেজি গাঁজাসহ বাঘেরহাট জেলার মোড়লগঞ্জ থানার পুটিখালী গ্রামের মৃতঃ আব্দুল মান্নান শিকদার এর ছেলে মো: রাসেল শিকদার (৩০) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া