হোম » সারাদেশ » ভৈরবে ফাঁসিতে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার 

ভৈরবে ফাঁসিতে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার 

এম আর ওয়াসিম,  ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ  কিশোরগঞ্জের ভৈরবে শিবপুর ইউনিয়নের পাক্কার মাথায় কবরস্থানেরপাশে  পরিত্যক্ত মুরগীর ফার্মের পিছনে আম গাছের ডালে ওড়না দিয়ে ফাঁসিতে ঝুলন্ত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ভৈরব থানা পুলিশ। আজ   ২৭ জানুয়ারি বৃহস্পতিবার সকালে স্থানীয়দের নিকট থেকে খরব পেয়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের নাম মোঃ  মাহফুজ মিয়া (১৯)  মাহফুজ ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামের মোঃ ইকবালেমিয়ার পুত্র বলে জানা যায়। সে পেশায় একজন রাজমিস্ত্রী পরিবার পরিজন নিয়ে সে শম্ভুপুর দায় বাড়ির মোড়ের নিকট জসিম মেম্বারের বাড়িতে ভাড়া থাকত। এবিষয়ে ভৈরব থানার উপ পরিদর্শক মেহেদী হাসান বাপ্পি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এলাকাবাসীর নিকট থেকে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছি। তবে নিহতের আত্মহত্যার  কারন এখন পর্যন্ত জানা যায়নি। পারিবারিক সমস্যার কারনে ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!