
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: সকল কল্পনা যল্পনার অবসান ঘটিয়ে সড়ক দূর্ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন আসন্ন নব গঠিত বগুড়া গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের টেলিফোন প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আশরাফুল হক গোল্লা। তিনি বর্তমান সুখানপুকুর ইউপির ডঙর গ্রামের মৃতঃ মেহের উদ্দিনের ছেলে।
বুধবার (২৬ই জানুয়ারি) বিকাল অনুমান ৪ টার সময় বগুড়ায় নির্বাচনী কার্যক্রম শেষে মটর সাইকেল যোগে বাড়ী ফেরার পথে খলিশাকুড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পরে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে,বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। গাড়ির পিছনে থাকা সমর্থক সেলিম (৩৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। এই সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান