হোম » সারাদেশ » বগুড়ার শেরপুরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ ,আহত ১০                                  

বগুড়ার শেরপুরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ ,আহত ১০                                  

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। নিহতরা সবাই সিএনজির যাত্রী ছিলেন।  জানা যায়, বুধবার ২৬ জানুয়ারি বিকেল ৫টার দিকে শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর আমবাগান নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে। এতে আহতদেরকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাদের হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে বগুড়াগামী হানিফ পরিবহনের দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্টো ব-১৪-৮৭৫১) ঢাকা মহাসড়কের মির্জাপুর আমবাগান নামক স্থানে বিপরীতদিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই সিএনজির পাঁচজন যাত্রী নিহত হন। সেই সঙ্গে বাস ও সিএনজি আরো  ১০ যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  তিনি আরো জানান, নিহতদের তাৎক্ষণিক পরিচয় জানা সম্ভব হয়নি। তবে নিহতদের মধ্যে একজন নারী ও চারজন পুরুষ সদস্য রয়েছেন। তাদের সবার বয়স ২৫-৫০ বছরের মধ্যে। এব্যাপারে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম জানান, দুর্ঘটনায় নিহত ও আহতদের নাম-পরিচয় জানান চেষ্টা চলছে। এ ছাড়া দুর্ঘটনার পরপরই ঘাতক বাসের চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!