
সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহম্মদ হুমায়ুন কবির করোনায় আক্রান্ত হওয়ার পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান। ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান মোঠোফোনে বলেন, গত রোববার করোনার পরীক্ষা করে রাতেই করোনা পজিটিভ রেজাল্ট পাই। এখন শরীরে খুব বেশি সমস্যা দেখা দেয়নি। তবে হালকা জ্বর থাকে। নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছি আপাতত। আমার জন্য সবার কাছে দোয়া চাই যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি।
এর আগে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী আক্রান্ত হয়েছেন ২২ জানুয়ারি ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহম্মদ হুমায়ুন কবির করোনায় আক্রান্ত হয়েছে ১৬ জানুয়ারি। বর্তমানে তারা উভয়েই নিজ বাসায় আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান