
হারুন উর রশিদ সোহেল,রংপুর: রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নে অসহায়- দুস্থ মানুষের মাঝে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজুর পক্ষ থেকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের হাবু চারমাথা তালিমুমুল উম্মা মাদ্রাসা মাঠে পাচ শতাধিক মানুষের মাঝে এ কম্বল বিতরণ করে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সহসভাপতি আমিনুর রহমান প্রামাণিক, যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল পাভেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মতিন অভি, দপ্তর সম্পাদক জাহেদুল ইসলাম, সদস্য নজরুল ইসলাম, রাজু মিয়া মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক নাজমুল হুদা সহ ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শীতবস্ত্র বিতরণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর- ১ আসনে নৌকার এমপি হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু দেখতে চান বলে প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক