
মোঃ মাসুদ রানা রাশেদ: মঙ্গলবার (২৫ জানুয়ারি) লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের স্মৃতি রায় ক্রিস্টাল ওপেন রোভার স্কাউট প্রাথমিক বিদ্যালয়ে সোনালী ব্যাংক লিমিটেড লালমনিরহাট শাখার আয়োজনে জেলা রোভার ও জেলা স্কাউটস লালমনিরহাটের সহযোগিতায় সোনালী ব্যাংক লিমিটেড এর সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ আতাউর রহমান প্রধান মহোদয়ের সৌজন্যে চরাঞ্চলের শিক্ষার্থীদের মাঝে কম্বল উপহার অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান। এ সময় সোনালী ব্যাংক লিমিটেড লালমনিরহাট শাখার ম্যানেজার আব্দুল লতিফ সরকার, বেগম কামরুন নেছা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (অবঃ) আমিরুল হায়াত আহমেদ মুকুল, মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমানসহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ