
এম আই হোসেন পোরশাঃ দেশের সীমান্তবর্তী উপজেলা পোরশা ঘন কুয়াশা ও শীতের তীব্র ঠাণ্ডা বৃদ্ধি পাচ্ছে। মাঘ মাসের কনকনে হাড় কাঁপানো শীতের সঙ্গে ঘন কুয়াশা পড়ছে। জনজীবন বিপর্যস্ত প্রায় বিভিন্ন কাজকর্মে জনগণের উপস্থিতি কম।গতকাল উপজেলা বিভিন্ন স্থান ঘুরে এসে জানা যায় খেটে খাওয়া মানুষেরা পড়েছেন বিপাকে। সড়ক ও মহাসড়কগুলোতে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
জেলা আবহাওয়া অফিসের তথ্য মতে, আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন ৯.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ দিকে ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকা পোরশার সাধারণ মানুষ শীতে তীব্র ঠান্ডার কারণে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না। আর যারা জীবিকার তাগিদে কনকনে শীতকে উপেক্ষা করে কাজের সন্ধানে বাড়ির বাইরে বের হচ্ছেন তারা পড়েছেন চরম বেকায়দায়।
অন্যদিকে গেল কয়েকদিন দিন ধরে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় পোরশা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র শীতজনিত রোগীর সংখ্যা তুলনামূলক বৃদ্ধি না পেলেও শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহবুব হাসান জানান। শীতার্ত ও ছিন্নমূল মানুষেরা কনকনে শীতের ঠান্ডায় রাস্তাঘাটে খড় জালিয়ে আগুন পোহাতে দেখা গেছে আবার কেউবা চায়ের দোকানে চুলার আগুনের পাশে বসে থাকতে দেখা গেছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ