হোম » সারাদেশ » সিরাজগঞ্জে ব্রীজের রেলিং থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে ব্রীজের রেলিং থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোহাম্মদ শাহিন আলম (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ জানুয়ারী) সকালে উপজেলার দূর্গানগর ইউনিয়নের ইসলামপুর এলাকার একটি ব্রীজের রেলিং থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মোহাম্মদ শাহিন আলম ইসলামপুর গ্রামের আব্দুল হাকিম বুদ্দু ব্যাপারীর ছেলে।
নিহতের ছোট ভাই সাব্বির হোসেন জানান, সোমবার (১৭ জানুয়ারী) রাত ৯ টার দিক থেকে মোহাম্মদ শাহিন আলম বাড়ী থেকে বের যায়। পরে রাতে অনেক খোঁজাখোজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার ধুরে একটা ব্রীজের রেলিং থেকে তার ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলেও জানান তিনি।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এস,আই) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের সঠিক কারন জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে ২৫০ শর্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় ইউডি মামলা হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!