
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ মোঃ ফৌরদৌস ওয়াহিদ, দামুড়হুদা মডেল থানা, চুয়াডাঙ্গা এর নেতৃত্বে এস,আই মোঃ মারজান আল মোনায়েম, এএসআই মোঃ আঃ সালাম সংগীয় ফোর্স সহ ১৬-০১-২০২২ তারিখ রাত্র ৮:৩০ ঘটিকার সময় দামুড়হুদা থানাধীন জাহাজপোতা গ্রামস্থ মোঃ আফসার মোড়ল (৫০), পিং-মৃত ইদু ধনী এর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে আসামী মোঃ লাল চাঁদ মিয়া (২৭), পিং-বগা কয়াল, সাং-হুদাপাড়া কবরস্থানপাড়া, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গাকে ১২২ (একশত বাইশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানার মামলা নং-১১, তাং-১৭-০১-২০২২, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮; এর ৩৬ (১) সারণির ১০(ক)/৪১ রুজু করিয়া আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান