হোম » সারাদেশ » বগুড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

বগুড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মনিষা রহমান স্বর্ণা (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সদর উপজেলার শহরতলীর আকাশতারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনিষা নারুলী ধাওয়াপাড়া এলাকার সোহেল রানার মেয়ে এবং চেলোপাড়া ইসলামিক মিশন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়াশুনা করতো।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম জানান, স্বর্ণার মানসিক সমস্যা ছিল। সংসারের কাজ বেশি করার কারণে সকাল মায়ের উপর অভিমান করে আকাশতারা এলাকায় দিনাজপুর থেকে সান্তাহারগামী দোঁলনচাপা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তিনি আরও জানান, লাশের সুরতহাল করা হয়েছে। রেলওয়ে পুলিশের উর্ধবতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!