
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনটে পূর্ব শত্রুতার জেরে কৃষক মিনারুল নামে এক ব্যক্তির বসত বাড়ীতে পেট্রোল দিয়ে অগ্নি সংযোগের অভিযোগ উঠেছে। গত ১৫ জানুয়ারি সন্ধ্যা ৬ টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত কৃষক উপজেলার গোপালনগর গ্রামের মৃত. হোসেন শেখের ছেলে। এতে প্রায় ওই কৃষকের সাড়ে ৩ লক্ষ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে জানান। এঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক মিনারুল ইসলাম গত ১৬ই জানুয়ারি সন্ধ্যায় ৫ জনকে আসামি করে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের গোলাম ইউনুছের সাথে মিনারুলের দীর্ঘ দিন যাবত পূর্ব শত্রুতা বিরোধ চলে আসছিলো। তারি জের ধরে গত ১৫ জানুয়ারি মিনারুল বাড়িতে না থাকার সুবাধে প্রতিপক্ষের লোকজন তার বাড়িতে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করেছে বলে জানান মিনারুল ইসলাম। এতে প্রায় ওই কৃষকের সাড়ে ৩ লক্ষ টাকা ক্ষতি সাধন হয়েছে।
ধুনট ফায়ার সার্ভিসের সাব-অফিসার শামছুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পৌছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে এনেছে।ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার