হোম » সারাদেশ » বগুড়ার শাজাহানপুরে গরু বোঝাই ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত !!

বগুড়ার শাজাহানপুরে গরু বোঝাই ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত !!

এম,এ রাশেদবগুড়াজেলা প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলায় গরুবোঝাই ট্রাকের ধাক্কায় জাকির হোসেন (৫০) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের গোহাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন উপজেলার গোহাইল ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ছিলেন। তিনি উপজেলার আগড়া গ্রামের বাসিন্দা।
এ তথ্য নিশ্চিত করেন গোহাইল ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আলী ইমাম ইনোকী। তিনি জানান, গোহাইল স্ট্যান্ড থেকে মোটরসাইকেল চালিয়ে আগড়ার দিকে যাচ্ছিলেন জাকির হোসেন। রাস্তা পারাপারের সময় বগুড়ার দিক থেকে আসা রাজশাহীগামী একটি গরুবাহী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
শাজাহানপুর থানার এসআই শাহীন আলী বলেন, ট্রাকটি বগুড়ার নন্দীগ্রাম কুন্দইল হাইওয়ে পুলিশ জব্দ করেছে। তবে চালককে গ্রেপ্তার করতে পারেনি। কুন্দইল হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে।।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!