
অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের বাসাইলে সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের মাঝে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পূর্বপৌলি নলগাইরা বাজারে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের আয়োজনে শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
আব্দুস সবুর সিকদারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক মশিউর রহমান খান বিদ্যুৎ এবং কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাহফুজুর রহমান। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শেখ মফিজুর রহমান, শাহিনুর রহমান পান্না, শিপন মিয়া, রাজীব হোসেন প্রমুখ ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান