
চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আসন্ন ধর্মপুর ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী নাছির উদ্দিন টিপুর পক্ষে কাজ করায় উত্তর সাতকানিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব শহীদুল ইসলাম বাবু’র বাড়ীতে গভীর রাতে হত্যার উদ্দেশ্যে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান ইলিয়াসের বিরুদ্ধে।এই হামলা ও ভাংচুরে শহীদুল ইসলাম বাবুর বাড়ীর গেইট ও দরজা- জানালা ভাংচুর এবং হত্যার উদ্দেশ্যে একাধিক গুলি ছোঁড়ে বলে জানায় ভুক্তভোগী ও তার পরিবার।
এ ঘটনায় এলাকাবাসী এগিয়ে আসলে তাদের ছোঁড়া গুলিতে আহত ৪জন হয়েছে বলে জানা যায়।গত বুধবার রাত প্রায় ১২টার দিকে এ ঘটনা ঘটে এ ঘটনায় শহীদুল ইসলাম বাবু থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। এ ঘটনায় উত্তর সাতকানিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এক বিবৃতিতে এরকম নিন্দনীয় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
ভুক্তভোগী শহীদুল ইসলাম বাবু জানান, আমি উত্তর সাতকানিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি।আসন্ন ধর্মপুর ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার চেয়ারম্যান পদপ্রার্থী নাছির উদ্দিন টিপুর পক্ষে কাজ করায় স্বতন্ত্র বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান ইলিয়াস গভীর রাতে সে এবং তার সন্ত্রাসী দলবল নিয়ে আমাকে এবং আমার পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।এসময় সে ও তার সন্ত্রাসী দলবল আমার বাড়ীর গেইট,দরজা- জানালা ভাংচুর করে এবং হত্যার উদ্দেশ্যে একাধিক গুলি ছোঁড়ে।কিন্তু আল্লাহর রহমতে এলাকাবাসীর সহযোগিতায় আমি এবং আমার পরিবার প্রাণে বেঁচে গেছি।
এ ব্যাপারে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এধরনের নিন্দনীয় ঘটনায় এলাকাবাসী প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। এবং এই ঘটনায় জড়িত সকলের শাস্তি দাবি করেছে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি