হোম » সারাদেশ » ধুনটে ১০ কেজি গাঁজাসহ ১৩টি মাদক মামলার আসামি মাদক সম্রাট লস্কর গ্রেফতার

ধুনটে ১০ কেজি গাঁজাসহ ১৩টি মাদক মামলার আসামি মাদক সম্রাট লস্কর গ্রেফতার

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনটে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০কেজি গাঁজাসহ  মাদক সম্রাট বজলার রহমান লস্কর (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বেড়েরবাড়ি গ্রামের অজোপাড়া এলাকার থেকে ধুনট থানার এসআই মোঃ মোরশেদুল ইসলাম,এসআই মোঃ আসাদুজ্জামান,এএসআই রতন কুমার বর্মন,আব্দুল আজিজ সঙ্গী ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১৩ ই জানুয়ারি) দুপুরে ১০ কেজি গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামি মাদক সম্রাট বজলার রহমান লস্করকে গ্রেফতার করেন।  গ্রেপ্তারকৃত হলেন নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি অজোপাড়া পাড়া গ্রামের মৃত জয়েন আকন্দের ছেলে। তাহাকে আগামী ১৪ই জানুয়ারি সকালে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হবে।

থানা পুলিশ জানায়, বজলার রহমান লস্কর এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের একাধিক অভিযোগ রয়েছে, সবাই তাকে এক ডাকে মাদক সম্রাট হিসেবে চেনে। তার বিরুদ্ধে ধুনট থানাসহ বিভিন্ন থানায় মাদক মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে ।                             
এ ঘটনায় বৃহস্পতিবার  তার বিরুদ্ধে থানায়  মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় । ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, বজলার রহমান লস্কর কে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হবে ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!