
মোঃ ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ দারিদ্র বিমোচন ও গ্রামীন জনগোষ্ঠীর খাদ্যে পুষ্টিগুন ঠিক রাখার লক্ষ্যে এবং দারিদ্র বিমোচনের লক্ষে ঠাকুরগাওয়ে প্রান্তিক ও দরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন সবজীর বীজ বিতরণ করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাও এপির আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার নারগুন ইউনিয়ন পরিষদ চত্তরে এ বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ সামসুজ্জামান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মনোয়ার হোসেন, ঠাকুরগাও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী।
উল্লেখ্য, লক্ষিত পরিবারের মাঝে সবজীর বীজ বিতরণের এ কর্মসূচীর আওতায় সদর উপজেলার নারগুন, বেগুনবাড়ি, রহিমানপুর এবং পৌরসভার ৭, ৮,৯ নং ওয়ার্ডে ৬শ পরিবারের মাঝে লালশাক, পালংশাক, লাউ,চালকুমড়া, শিম,ঢেড়স, মিস্টিকুমড়া ও চিচিঙ্গার বীজ বিতরণ করা হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল