
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পুরাতন বগুড়া রোড নামে পরিচিত হাটঙ্গাসী বাজার ফজলের মোড় থেকে খলিল মোড় হয়ে পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজ গেট পর্যন্ত সড়কের পানি নিস্কাষনের কোনো ব্যবস্হা নেই। ফলে একটু বৃস্টি হলেই সৃস্টি হয় জলাবদ্ধতা। বিশেষ করে কাচা বাজারের পশ্চিম পাশের রাস্তায় জমে থাকে পানি। ফলে পায়ে হেটে যাওয়াও কস্টকর হয়ে পরে। বিগত কয়েক বছর আগে জনগুরুত্বপূর্ণ সড়কটি জায়গায় জায়গায় কার্পেটিং ওঠে গিয়ে গর্তের সৃস্টি হয়।
তার কিছুদিন পরেই উক্ত বাজারের রাস্তাটি শুধু মাত্র ইট দিয়ে সংস্কার করা হয়। তখন থেকে জনসাধারনের চলাচলের কিছুটা উপকার হলেও সেষ হয়নি নির্বিঘ্নে যাতায়াতের সমস্যা। এমতাবস্হায় হাটপাঙ্গাসী বাজার ফজলের মোড় থেকে খলিল মোড় হয়ে পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজ গেট পর্যন্ত আন্চলিক মহাসড়কটি পাকা এবং পানি নিস্কাষনের জন্য ড্রেন নির্মাণ করার জন্য সংশ্লিস্ট কর্তৃপখ্যের নিকট সুদৃস্টি কামনা করেন অত্র এলাকাবাসী।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল