
এম এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধি: বুধবার (১২ই জানুয়ারি)সকালে বগুড়ার গোদারপাড়া বাজারে ফেনসিডিলসহ ২ জন গ্রেপ্তার হয়। বগুড়া সদরে পিকআপ তল্লাশী করে ৯৭ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। উপজেলার গোদারপাড়া বাজার এলাকায় বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ওই দুই জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার নিশিন্দারা এলাকার মো. মমিন শেখ এবং চকসূত্রাপুরের মো. সোবহান হোসেন। এর মধ্যে মমিন পিকআপ চালক।
এসব তথ্য বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বগুড়া র্যাব-১২ কমান্ডার (স্কোয়াড্রন লিডার) সোহরাব হোসেন। তিনি জানান, নওগাঁ থেকে মাদকের চালান নিয়ে একটি পিকআপ বগুড়ার দিকে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সদরের গোদারপাড়া বাজারে তল্লাশী খানা (চেকপোস্ট) বসানো হয়।
সকালে সাড়ে ৭টার দিকে মমিন ও সোবহান একটি পিকআপ নিয়ে গোদারপাড়া বাজারে আসলে র্যাব সদস্যরা গাড়িটি থামান। এ সময় তল্লাশী করলে সেখানে ৯৭ বোতল ফেনসিডিল পাওয়া যায়। র্যাব কমান্ডার জানান, ওই দুই জনকে গ্রেপ্তার করলে প্রাথমিকভাবে মাদক চোরাচালানের বিষয় তারা স্বীকার করেন। পরবর্তীতে ফেনসিডিল, টাকা, মোবাইল ও গাড়ি জব্দ করে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার