
আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( হাবিপ্রবি) ৮টি অনুষদের অধীনে স্নাতক প্রথমবর্ষে মেধাতালিকা হতে ইউনিট ভিত্তিক ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। মেধাতালিকা হতে ভর্তি শেষে হাবিপ্রবিতে স্নাতক প্রথমবর্ষে ভর্তি হয়েছেন ৫৮১ জন শিক্ষার্থী ,আসন ফাঁকা রয়েছে ১১০৪ টি(প্রায়)! বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিজ্ঞান অনুষদে রসায়ন বিভাগে ভর্তি হয়েছে ১৭ জন (ফাঁকা ৫৮ টি), পদার্থে ২৮ জন (ফাঁকা ৪৭ টি), গণিতে ২৬ জন (ফাঁকা ৫৪ টি) এবং পরিসংখ্যানে ৩৪ জন (ফাঁকা ৪৬ টি) শিক্ষার্থী ভর্তি হয়।
কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদে, সিএসই বিভাগে ভর্তি হয়েছে ১০ জন (ফাঁকা ৫০ টি) , ইইই বিভাগে ১২ জন (ফাঁকা ৪৮ টি) ও ইসিই বিভাগে বিভাগে ভর্তি হয়েছে ১৯ জন শিক্ষার্থী (ফাঁকা ৪১ টি)। মাৎস্যবিজ্ঞান অনুষদে ভর্তি হয়েছে ২৯ জন (ফাঁকা ৫১ টি), কৃষি অনুষদে ভর্তি হয়েছে ১২০ জন (ফাঁকা ১৮০ টি) এবং ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্স অনুষদে ভর্তি হয়েছে ৩০ জন (ফাঁকা ৫০ টি) শিক্ষার্থী।
ইঞ্জিনিয়ারিং অনুষদের এগ্রিকালচারাল এ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয় ১৫ জন(ফাঁকা ৪৫ টি) , ফুড এ্যান্ড প্রোসেসিং ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয় ১৭ জন (ফাঁকা ৪৩ টি) , সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয় ১৫ জন( ফাঁকা ৩৫ টি) , স্থাপত্য বিভাগে ভর্তি হয় ৩২ জন(ফাঁকা ৩ টি) এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয় ৮ জন (ফাঁকা ৪২ টি) জন শিক্ষার্থী।
এদিকে, বিজনেস স্টাডিজ অনুষদের হিসাববিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে ১৫ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান ও মানবিক বিভাগ থেকে ৯ জন এবং ব্যবসা শাখা থেকে ৬ জন শিক্ষার্থী (হিসাববিজ্ঞান বিভাগে আসন ফাঁকা ৩৫ টি)। ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগে ভর্তি হয়েছে ১৫ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান ও মানবিক বিভাগ থেকে ৭ জন এবং ব্যবসা শাখা থেকে ৮ জন শিক্ষার্থী (ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগে ফাঁকা ৩৫ টি)। ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হয়েছে ১২ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান ও মানবিক বিভাগ থেকে ৯ জন এবং ব্যবসা শাখা থেকে ৩ জন শিক্ষার্থী (ম্যানেজমেন্ট বিভাগে ফাঁকা ৩৮ টি)। মার্কেটিং বিভাগে ভর্তি হয়েছে ১৫ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান ও মানবিক বিভাগ থেকে ১২ জন এবং ব্যবসা শাখা থেকে ৩ জন শিক্ষার্থী (মার্কেটিং বিভাগে ফাঁকা ৩৫ টি)।
অন্যদিকে, সোশ্যাল সায়েন্স এ্যান্ড হিউম্যানিটিস অনুষদের অর্থনীতি বিভাগে ভর্তি হয়েছে ৩৪ জন (ফাঁকা ৪৬ টি) , ইংরেজি বিভাগে ৩২ জন (ফাঁকা ৪৮ টি), ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগে ১৩ জন ( আসন ফাঁকা ২৭ টি) এবং সামাজবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে ৩৩ জন শিক্ষার্থী (ফাঁকা ৪৭ টি)।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত