
অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইলঃ “বাহাতৈর জামিয়া আরাবিয়া দারুল উলুম” মাদ্রাসাটি দেওবন্দ মাদ্রাসার আদলে চালানোর প্রত্যয় নিয়ে টাঙ্গাইলের বাসাইলে সোমবার(১০ জানুয়ারী) সকালে মাদ্রাসার ‘ছবকদান’ উদ্বোধন করেন টাঙ্গাইল ধুলেচর মাদ্রাসার প্রধান মুফতি মোহাম্মদ আব্দুর রহমান। এসময় মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ আঃ মোমেন জমাদার,মাওঃ কা্বরী অলিউল্লাহ্, হাফেজ মাওঃ মুফতি মোহাম্মদ উল্লাহ্, হাফেজ জহির আহমেদ পিন্টু জমাদারসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
দেওবন্দ মাদ্রাসাকে ইসলামী জ্ঞান চচার্র কেন্দ্রস্থল মনে করে প্রতিষ্ঠাতা মোমেন জমাদার বলেন, তিন একর জমির উপর কোমলমতি শিশুদের ধর্মিয় শিক্ষায় গড়ে তোলার ইচ্ছা নিয়ে আমরা যাত্রা শুরু করেছি।ক্রমান্বয়ে শিক্ষার্থী বৃদ্ধির সাথে সাথে জায়গার পরিধিও বাড়ানো হবে, হাজার আলেম,মুফতি তৈরীর কেন্দ্রস্থল হবে এটি। স্থানীয়রা আমার প্রত্যাশার চেয়ে বেশি সহায়তা করছেন। আশা রাখছি এটি বাংলাদেশের ভেতর দেওবন্দ মাদ্রাসার মতোই একটি দ্বীনই প্রতিষ্ঠান হবে। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে সারা বিশ্বে দু’শো কোটি মুসলমানের জন্য একটি অনুপ্রেরণার নজির গড়তে চাই।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান