
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে। গতকাল রবিবার বিকাল পৌনে ৫টার দিকে কামাড়পাড়া গ্রামের গোবিছাড়া মাঠের একটি আলু ক্ষেত থেকে এসব ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, দর্শনা থানার এসআই সুমন্ত বিশ্বাস ও এএসআই আবু বক্কর সিদ্দিক সঙ্গীয় ফোর্সসহ রবিবার বিকালে দর্শনা থানাধীন কামারপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়।
এ ঘটনায় নাস্তিপুর গ্রামের আজিম উদ্দীনের ছেলে মোঃ বিপ্লব (২১)-কে পলাতক দেখিয়ে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ,এইচ,এম লুৎফুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়