
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় তাবলিগ জামায়াতের তিন দিনব্যাপী আঞ্চলিক বিশ্ব ইজতেমা শনিবার (৮ জানুয়ারি) দুপুরে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়েছে। প্রায় লাখো মুসল্লির উপস্থিতিতে আল্লাহর দরবারে গুণাহ মাফ, আত্মশুদ্ধি, করোনা থেকে মুক্তি লাভসহ মুসলিম উম্মাহর শান্তি উন্নয়ন ও সমৃদ্ধি কামনার মাধ্যমে মেনাজাত করা হয়।
বগুড়া শহরের চারমাথা এলাকার ঝোপগাড়িতে দুপুর ১২ টায় আখেরি মোনাজাত শুরু করা হয়। মোনাজাত পরিচালনা করেন স্থানীয় কাকরাইল মজসিদের শুরা হযরত সৈয়দ ওয়াসিফুল ইসলাম। প্রায় ১০ মিনিটের এ মোনাজাতে উপস্থিত লাখো মুসল্লির কান্না ও আমিন-আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ইজতেমা প্রাঙ্গন।
এর আগে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ফজরের নামাজ শেষে আম বয়ানের মধ্য দিয়ে ঝোপগাড়ির মারকাজ মসজিদ প্রাঙ্গণে তিন দিনব্যাপী এ ইজতেমা শুরু হয়। ইজতেমা ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহ আলম বলেন, আখেরি মোনাজাতে লাখ লাখ মুসল্লি অংশ নেন। তবে করোনা পরিস্থিতিতে এবার তুলনামূলক উপস্থিতি কম ছিল।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত