
এইচ এম কাওসার মাদবর: ঢাকার তুরাগ থানার বৃন্দাবন বস্তি এলাকায় স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে বন্ধু রাসেল (২২) কে হত্যার প্রধান আসামী ঘাতক মো.ইমাম হাসান হৃদয় (২০) কে গ্রেফতার করেছে র্যার-০৮। শুক্রবার রাত ১০ টার দিকে বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের দক্ষিন সোনাখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন র্যাব-৮। ঘাতক মো.ইমাম হাসান হৃদয় কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ময়নামতি এলাকার ইসমাইলা হোসেনের ছেলে।
জানা গেছে, ঢাকার তুরাগ থানাধীন বৃন্দাবন বস্তিতে রাসেল (২২) ও মো.ইমাম হাসান হৃদয় (২০) নামের দুই বন্ধু বসবাস করে আসছে। তারা একে অপরের ছোট বেলার বন্ধু হওয়ায় দুইজনের বাসায় তাদের যাতায়াত ছিল। এরই সূত্র ধরে হৃদয়ের স্ত্রীর নুর আয়েতি আখিনুর (১৭) এর সঙ্গে রাসেলের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। হৃদয় গত ০৪ জানুয়ারী সন্ধ্যায় বাসায় আসলে ঘর এর দরজা বাহির থেকে দেওয়া দেখে তখন তার স্ত্রীর নুর আয়েতি আখিনুর (১৭)কে ডাকতে থাকে। এক পযার্য় হৃদয় দরজা ভেঙ্গে রাসেল(২২)কে তার স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পায়।
বন্ধু রাসেলকে স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে কিলঘুষি মারতে থাকে একপর্যায়ে হৃদয়ের হাতের কাছে একটি ছুরি পেয়ে রাসেল কে পিঠে এলোপাতাড়ি ভাবে ছুরি দিয়ে জখম করেন। তখন তার স্ত্রীর নুর আয়েতি আখিনুর বাধা দিতে আসলে সেও জখম হয়। হৃদয় ঘর থেকে বের হয়ে তার শ্বশুরকে ফোন দিয়ে বলেন তার মেয়ে ও রাসেলকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে তাদের ছুরি দিয়ে কুপিয়ে আহত করা হয়। শ্বশুরসহ স্থানীয়রা আহতদের উদ্ধার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেল কে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাসেল এর বাবা সোহরাফ হাওলাদার বাদী হয়ে গত ৫ জানুয়ারী হৃদয়কে প্রধান আসামী করে তুরাগ থানায় মামলা দায়ের করেন।
ঘটনার পরপরই হৃদয়ের আপন খালাতো ভাই এর শ্বশুড় বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের দক্ষিণ গাজীপুর গ্রামে মো. মনিরুল ফকির বাড়িতে আত্মগোপন করে। হত্যার ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় র্যাব হেড কোয়ার্টারের নজরে আসলে প্রধান আসামী হৃদয়ের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে র্যাব-৮ বরিশাল অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ জামিল হাসান নির্দেশনায় পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলামের (এস) নের্তৃত্বে ঘাতক মো.ইমাম হাসান হৃদয় আটক করে। নিহত রাসেলের বাড়ি মাদারিপুর জেলার কালকানি এলাকার সোহরাফ হাওলাদারের ছেলে।
পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলামের (এস) বলেন, ঢাকার তুরাগ থানার মামলার অনুসারে ঘাতক ঘাতক মো.ইমাম হাসান হৃদয় আটক করা হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল