
রবিউল হাসান লায়ন: বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জামালপুর মাদারগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে শহরের পাচরাস্তা মোড় জেলা মৎস্যজীবী দলের অস্থায়ী কার্যালয়ে মাদারগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের নেতাকর্মীদের হাতে এ কমিটি হস্থান্তর করা হয়।
নতুন কমিটির আহবায়ক মো. হাবিবুর রহমান হবু ও মো. গোলাম মোস্তফাকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক ডা. জুনায়েদ হোসেন। কমিটি হস্থান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এড. মনজুর কাদের বাবুল খান, জেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি আব্দুল মালেক, হাবিবুল ইসলাম বুলু, যুগ্মসাধারণ সম্পাদক সাহেব আলী ও জয়নাল আবেদীন প্রমুখ।
কমিটি হস্তান্তর অনুষ্ঠানে বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন নতুন কমিটির নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আগামী দিনে ঐক্যবদ্ধ থেকে সকল আন্দোলন সংগ্রামে রাজপথে অংশগ্রহণ করতে হবে। তিনি নতুন আহবায়ক কমিটিকে খুব দ্রুত সময়ে বিএনপির নেতাকর্মীদের পরামর্শক্রমে পুর্ণাঙ্গ করার আহবান জানান।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক