হোম » সারাদেশ » টাঙ্গাই‌লের মধুপুরে পিকআপ-সিএন‌জি সংঘ‌র্ষে মা-মেয়েসহ ৩ জন নিহত

টাঙ্গাই‌লের মধুপুরে পিকআপ-সিএন‌জি সংঘ‌র্ষে মা-মেয়েসহ ৩ জন নিহত

অর্ণব আল আমিন, টাঙ্গাইলঃ টাঙ্গাই‌লের মধুপু‌রে পিকআপ-সিএন‌জির মু‌খোমু‌খি সংঘ‌র্ষে মা-মেয়েসহ ৩ জন নিহত হ‌য়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। শুক্রবার সকালে মধুপুর-জামালপুর মহাসড়‌কের মধুপুর উপজেলার কাইতকাই এলাকায় এ দুঘটনা ঘ‌টেছে। নিহতরা হলো- শেরপুর জেলার শ্রীবরদী এলাকার মিনার ইসলামের ছেলে রাসেল ইসলাম (২১), জামালপুরের দেওয়ানগঞ্জ এলাকার শারমিন (৩০) ও তার মেয়ে সোহাগী (৩)।

এ বিষয়ে মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হেমায়েল কবির ও মধুপুর থানার (ও‌সি)  তা‌রিক কামাল জানান, শুক্রবার সকাল ৭টার দিকে মধুপুর-জামালপুর মহাসড়‌কের মধুপুর উপজেলার কাইতকাই এলাকায় মধুপুর থেকে ছেড়ে আসা জামালপুরগামী সিএন‌জি চা‌লিত অটোরিকশার সাথে মধুপুরগামী পিকআপভ‌্যা‌নের সা‌থে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এ‌তে ঘটনাস্থলেই শিশুসহ ২ জন নিহত হয়। এতে আহত হয় ৬ জন। পরে আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে এক নারী মারা যান। বর্তমানে আহত ৫ জনের চিকিৎসা চলছে হাসপাতালে। আহতরা হলো- সিরাজগঞ্জের জান্নাত সরকার (১৮), কামরুল ইসলাম (১৯), দিনাজপুরের রাহেনা (৩০), টাঙ্গাইলের রহিম মিয়া (৩৫), গাজীপুরের আবু জাফর (৪০)। দূর্ঘটনা কব‌লিত পরিবহনগু‌লো জব্দ ক‌রে থানায় আনা হ‌য়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!