
মিজানুর রহমানঃ পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রামে দায়িত্বে অবহেলা করায় এক প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। জানা গেছে, দায়িত্ব অবহেলার কারনে বুধবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার দহগ্রাম ইউনিয়নের বঙ্গের বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. রেজানুল ইসলামকে প্রত্যাহার করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান। প্রিজাইডিং অফিসার মো. রেজানুল ইসলাম পাটগ্রাম মহিলা কলেজের প্রভাষক। পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
অশ্রুসিক্ত বিদায়: মানবিকতার অনন্য দৃষ্টান্ত ছিলেন জাকির হোসেন শেখ