
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান আহমেদের নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৪ জানুয়ারী) সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা সদর বাজারের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে কেক কেটে নেতৃবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুজ্জামান কদর, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুনায়েত হোসেন জুয়েল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আল-আমিন রেজওয়ান, ছাত্রলীগ নেতা মো. আসাদুজ্জামান, আমজাদ হোসেন জুয়েল, উপজেলা ছাত্রলীগ নেতা ফয়সাল রেজা, আব্দুল কাদের তুহিন, পৌর ছাত্রলীগ নেতা রায়হান রনি প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল