
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া সদরে বাসের চাপায় আমেনা বেগম(৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। রোববার (২ জানুয়ারি) দুপুর একটার দিকে সদরের বাঘোপাড়া এলাকার বগুড়া-রংপুর মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম বাঘোপাড়া উত্তরপাড়া এলাকার মৃত শাহজাহান আলীর স্ত্রী।
বগুড়া সদর থানার এসআই বেদার উদ্দিন জানান, দুপুর একটার দিকে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি কোচের ধাক্কায় আমেনা বেগম নিহত হন। পরে স্থানীয়রা ঘাতক কোচকে আটক করে পুলিশে খবর দেয়। পরে হাইওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার এবং কোচকে আটক করে। তিনি আরও জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা হাইওয়ে পুলিশ গ্রহণ করবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান