
এইচ এম রুহুল কাদের, চকরিয়া : গত ২৮শে নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে জনগণের মনোনীত (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে নির্বাচন করে সাহাব উদ্দিন, তিনি প্রায় দেড় হাজার ভোটে নৌকার প্রার্থী সাবেক চেয়ারম্যান শওকত ওসমানকে পরাজিত করেন । ২০ডিসেম্বর২১ইং শপথ গ্রহণের পর ২রা জানুয়ারি সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন ।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের পূর্বে পরিষদে খতমে কুরআন করান,এতে আলেম ওলামা সহ স্থানীয় নাগরিকরা উপস্থিত ছিলেন । এসময় নবনির্বাচিত চেয়ারম্যান জনাব সাহাব উদ্দিন, আগামী ৫বছর সুস্থভাবে দায়িত্ব পালনে জনগণের সহযোগিতা ও দোয়া কামনা করেন। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সদ্য বিদায়ী চেয়ারম্যান জনাব শওকত ওসমান ও নবনির্বাচিত চেয়ারম্যান সাহাব উদ্দিন একে অপরকে মিষ্টিমুখ করান।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল