
এম,এ রাশেদ,বগুড়া জেলা তিনিধিঃ মুজিব বষের সফলতা ঘরেই পাবেন সকল ভাতা প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ জানুয়ারি) বেলা ১১টায় ধুনট উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা ও উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্ত। আরও বক্তব্য রাখেন ধুনট পৌর মেয়র এজি,এম বাদশা, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল কাফী,সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপার ভাইজার মোঃ মনিরুল ইসলাম, ইউনিয়ন সমাজকর্মী, মোঃ ছালেজ্জামান বুলবুল, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ নুরুল ইসলাম, লুৎফর রহমান, নাজমুল হক, অফিস সহকারী সুরভী আক্তার তনুও কারিগরি প্রশিক্ষক মোঃ সজীব আহম্মেদ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল