হোম » সারাদেশ » রায়গঞ্জের পাঙ্গাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন  বই বিতরণ

রায়গঞ্জের পাঙ্গাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন  বই বিতরণ

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের পাঙ্গাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল শনিবার (১ জানুয়ারি) শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম নান্নু, আরোও উপস্হিত ছিলেন, অত্র স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজের বাংলা শিখ্যক মোঃ হায়দার আলী। অত্র প্রতিস্ঠানের সহকারি শিক্ষিকা, মোছাঃ সাবিনা ইয়াসমিন, লিয়াকত আলী, মোছাঃ বিউটি খাতুন, মিঠুন সহ অত্র স্কুলের সকল শিখ্যক – শিখ্যিকাবৃন্দ্র।

নতুন বই নেওয়ার সময় ৫ ম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল মাওয়া অহনা বলেন, নতুন বই পেয়ে আমি খুবই খুশি। বছরের প্রথম দিন আমাদের হাতে নতুন বই তুলে দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। এদিকে ৫ম শ্রেণির আর এক ছাত্রীর অভিভাবক মোঃ শরিফুল ইসলাম বলেন, বছরের পহেলা দিন নতুন বই পেয়ে ছেলে মেয়েরা খুবই খুশি হয়েছে। আমরা প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। উল্যেখ্য করোনাভাইরাসের কারনে অত্র প্রতিস্ঠানে কোনো রকম বই উৎসব ছাড়াই মাস্ক পরিধান করে অনানুস্ঠানিক ভাবেই বই বিতরণ করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!