
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ উত্তরের জেলাগুলোর পাশাপাশি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জেও শীত জেঁকে বসেছে। মাঝে মধ্যে গুড়ি গুড়ি বৃস্টি আর শৈত্য প্রবাহ ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো ফুটপাতে শীতের কাপড় ক্রয়ের জন্য ভিড় জমাচ্ছে। গতকাল সারাদিন সূর্যের আলো দেখা না গেলেও আজ সকাল ১০ টার পর মাঝে মধ্যেই সূর্যের আলো দেখা যাচ্ছে। বিভিন্ন পত্র-পত্রিকার মাধ্যমে আবহাওয়ার বুলেটিনে জানা যায়, গুড়ি গুড়ি বৃস্টি ও মেঘ কেটে যাওয়ার পর পরই বাড়বে শীতের দাপট। ফলে নিম্নবিত্ত লোকজন অর্থাভাবে শীতের কাপড় কিনতে না পেরে অতি কষ্টে দিনযাপন করছে। বিশেস করে খেটে খাওয়া সাধারন মানুষ। খেটে খাওয়া সাধারন মানুষ ও দিনমজুরেরা উপজেলার বিভিন্ন হাটবাজারের দোকানগুলোতে গরম কাপড় কিনতে ভির করছেন। আবার অনেকেই পারায় পারায় আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল